ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর নবাবগঞ্জে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস অনুষ্ঠিত

author
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ সকাল ১১:৫৬
ad003
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, টেকসই ভূমি ব্যবস্থাপনা ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবাবগঞ্জে যথাযথ মর্যাদায় 'বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার আন্তর্জাতিক এই দিবসটি উপলক্ষে "নর্থ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এনডিএ)"-এর উদ্যোগে নবাবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য সেমিনার, বৃক্ষরোপণ অভিযান এবং স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।

 নর্থ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এনডিএ)-এর চেয়ারম্যান আল আলিমুল রজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শফউল আলম, নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল ওয়াহেদ, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন এবং নবাবগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ মো: ফরহাদ হোসেন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচদহ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান এবং গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওছার রেজভী ও অনিল চন্দ্র শীল। অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, স্থানীয় যুব সমাজ, পরিবেশ কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার বলেন, "বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খরা ও পানির স্তর নিচে নেমে যাওয়া একটি বড় সংকট। কেবল সচেতনতা সভার মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃষ্টির পানি মাটির নিচে রিচার্জ করা এবং পরিবেশবান্ধব আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।" তিনি শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগে সম্পৃক্ত করার জন্য এনডিএ-কে ধন্যবাদ জানান।

সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও ভূগর্ভস্থ পানির অপচয় রোধে টেকসই মডেলের কথা উল্লেখ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে এক প্রাণবন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল—"প্রযুক্তিগত কৌশলের অভাব নয়, বরং জনসচেতনতার ঘাটতিই খরা ও মরুকরণ সংকটের প্রধান কারণ।" এতে শিক্ষার্থীরা যুক্তি-পাল্টা যুক্তির মাধ্যমে খরা মোকাবিলায় সচেতনতা ও প্রযুক্তির পরিপূরক ভূমিকার কথা তুলে ধরেন। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় নবাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় রানাসাপ হিসাবে বিজয়ী হন।

সভাপতির বক্তব্যে এনডিএ-এর চেয়ারম্যান আল আলিমুল রজি বলেন, "আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা। শিশুদের মৌলিক ভাবনা ও স্বাধীন চিন্তাই আগামী দিনে সবুজ বাংলাদেশ গড়তে সাহায্য করবে।"

অনুষ্ঠানের শেষ পর্বে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও অতিথিদের স্মারক তুলে দেওয়া হয়। সেমিনার শেষে উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে প্রাতিষ্ঠানিক ক্যাম্পাস ও স্থানীয় পতিত জমিতে একযোগে খরা-সহনশীল দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি শেষ হয় ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT