ফুটবলের জগতে বিশ্বকাপ মানেই বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের সমর্থন নিয়ে এক আনন্দ উল্লাসের সময় পার করে থাকে ফুটবল প্রেমিকরা | শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় এক ঝাঁক তরুণ আর্জেন্টিনার সমর্থন ও ভালোবাসা নিয়ে রাজপথে আনন্দ উল্লাস করতে দেখা গেছে | আর্জেন্টিনা ভক্তদের নিয়ে এক আনন্দ র্যালি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে | আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে রাস্তায় আনন্দ উল্লাস করে তরুণ প্রজন্মরা | ফুটবল ও ক্রিকেট প্রেমী রাহাত পাপ্পু সহ অনেকেই এই র্যালির নেতৃত্ব দেয় | ফুটবল খেলায় নতুন প্রজন্মকে আশক্ত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে | উপজেলায় সকল দলের চেয়ে আর্জেন্টিনা ভক্তদের সংখ্যা অনেক বেশী | আর্জেন্টিনার ভক্তরা এবারের বিশ্বকাপের ট্রফিটা তাদের ভাগ্যে রয়েছে বলে তারা জানায় |