নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক নাজির আহমেদ সাজুর কর্মকাণ্ডে অতিষ্ঠ লোকজন। ৫ ই আগষ্টের পরিস্থিতি আচ করতে পেরে সুচতুর সাজু দেশ ছেড়ে আত্মগোপনে গিয়েও বর্তমান সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সুত্রে জানাযায়, ছাত্রলীগ নেতা ডেভিল সাজু আত্মগোপনে কোথায় আছেন, স্থানীয় লোকজন না জানলেও একটি সুত্রে জানা গেছে সে লন্ডনে অবস্থান করছে। সেখানে থেকে সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। উক্ত নাজির আহমেদ সাজু নবীগঞ্জের পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের হোসাইন আহমেদ এর ছেলে। নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতা। ফ্যাসিস্ট সরকারের আমলে উক্ত সাজু নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। সরকার পতনের কিছু দিন আগে সে আত্মগোপন করে। তৎকালীন সময়ে পুলিশ সহ যৌথবাহিনি ডেভিল সাজুকে হণ্যহয়ে খোঁজে। কিন্তু তার সন্ধান না পাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। উক্ত সাজু জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহিরের ঘনিষ্ঠ সহচর বলে সুত্রে জানাগেছে। ফলে লন্ডনে থেকে আবু জাহিরের সাথে সলাপরামর্শ করে তার নিজ এলাকায় এবং নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।