ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর হোতাপাড়া মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ দুপুর ১২:৩১
ad003
মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি" এই স্লোগানে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া  বাস স্ট্যান্ড  এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েকশো লোকজন ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। 

বুধবার (১৭ জুন) সকালে হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ঢাকা ময়মনসিংহ  মহাসড়কের পাশে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে। 

উক্ত মানববন্ধনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন রিজভী, স্থানীয় মাদ্রাসা সুপার আব্দুর রহমান, নুরুল আমীন মাস্টার, গাজীপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম,টাইলস্ ব্যাবসায়ী নুর উদ্দীন খন্দকার, হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী বাতেন মোল্লা ও আব্দুল আজিজ সাধু প্রমুখ।বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতা মাদকের বিরুদ্ধে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করের,এবং যারা মাদক সেবন করে এবং যারা এ মাদক কেনাবেচার সাথে জড়িত তাদেরকে  চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান । এ  সদর উপজেলার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি জমা দেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT