ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে র‌্যাব সদস্যদের ডাকাত বাহিনীর হামলা, ডাকাত সফিক বাহিনীর আরো ৩ সদস্য গ্রেপ্তার

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ দুপুর ২:২৯
ad003
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া অফিসের গোয়েন্দা সদস্যদের উপর নবীনগরের শীর্ষ ডাকাত সফিক বাহিনীর হামলার ঘটনায়  সফিক বাহিনীর আরো ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ের খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, খাগাতুয়া গ্রামের আবদুল কাদিরের কন্যা রিমা আক্তার-(২৪), একই গ্রামের মৃত লিল মিয়ার ছেলে মোসলেম মিয়া- (৫২) ও মোকলেছ মিয়া-(৫৫)। এনিয়ে এই ঘটনায় মোট ৯জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মে  বিকেলে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য  মোটর সাইকেলযোগে নবীনগর হয়ে বাঞ্চারামপুর উপজেলায় যাওয়ার পথে নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে পৌছলে সফিক ডাকাত ও তার বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের মোটরসাইকেল থামিয়ে তাদের উপর অতর্কিত হামলা কওে তাদেরকে রক্তাক্ত জখম করে। পরে ডাকাতরা তাদেরকে একটি বাড়িতে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরবর্তীতে  র‌্যাবের একটি দল গ্রামবাসীর সহায়তায় অবরুদ্ধ  র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেè প্রেরণ করে।

এই ঘটনায় গত ১৩ মে র‌্যাবের একজন সদস্য বাদী  য়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২১। মামলা দায়েরের পরদিন র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মামলার ৬ আসামীকে গ্রেপ্তার ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। মঙ্গলবার ভোরে এই মামলার আরো ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT