ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরের ৬৮০ পরিবার পেয়েছে ফ্যামিলি কার্ড

author
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ দুপুর ২:৩৭
ad003
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের  ৬শ' ৮০টি পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ জুন) বিকেলের দিকে  উপজেলার বদনীভাঙ্গা গ্ৰামে  হান্নান জনসেবা সংগঠনের মাঠে আনুষ্ঠানিকভাবে কার্ডগুলো বিতরণ করা হয়।

সুত্র জানায়, ফ্যামিলি কার্ড বিতরণে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো শ্রীপুরেও সুবিধাভোগী পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।

ফ্যামিলি কার্ডপ্রাপ্ত পরিবারের সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের কর্মসূচি নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT