ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জকে একটি আধুনিক মেগাসিটি তৈরির লক্ষ্যে নাসিক প্রশাসকের সাথে চায়না হারবার প্রতিনিধি দল

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ দুপুর ২:৩৮
ad003
নারায়ণগঞ্জকে একটি আধুনিক পরিবেশ বান্ধব মেগাসিটি গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধি দল।

বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে এক সৌজন্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সভায় চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। এসময় আরও  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোঃ চৌধুরী সহ সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীনা প্রতিনিধি দলের সদস্যরা।

মতবিনিময় সভায় নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, আধুনিক চিকিৎসা সেবা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কল্পে নানান দিক তুলে ধরেন। এছাড়াও কয়েকটি মেঘা প্রকল্পের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক, পরিবেশ রক্ষায় ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, নগরবাসীর উন্নত চিকিৎসার পাশাপাশি চিকিৎসা শিক্ষার প্রসারে এক হাজার শষ্যা বিশিষ্ট হাসপাতাল, একটি মেডিকেল কলেজ এবং নার্সিং সেন্টার তৈরির বিষয়ে মত প্রকাশ করা হয়। একই সাথে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও মান সম্মত উচ্চ শিক্ষা নিশ্চিত করণ। 

এছাড়াও শহরের যানজট  নিরসন ও পরিবেশ বান্ধব নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের আওতায় এলআরটি প্রকল্প ও নগর জুড়ে বিশুদ্ধ পানি নিশ্চিত সহ আধুনিক ব্রিজ নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। 

এ সময় চায়না প্রতিনিধি দল প্রকল্প গুলোর বাস্তবায়ন করার লক্ষ্যে কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি আর্থিক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT