ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিন্স মামুনের সেলুন চালাবেন অপু বিশ্বাস সহ ৩ জন

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৪৬
ad003
সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা অপু বিশ্বাস এমন খবর কয়েকদিন ধরে অলোচনায় আছে।  শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন।

এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। তিনি বলেন, যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। এখানে যারা আছেন, তার মধ্যে আমি (অপু বিশ্বাস), মাসুদ খান আছেন, এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT