ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ৫:০৩
ad003
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ভার্সাইয়ে চুক্তির কাগজে স্বাক্ষর করেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা প্রকাশিত ছবিতে দেখা গেছে, পেজেশকিয়ান ফারসি ভাষায় লেখা একটি নথি হাতে ধরে আছেন। নথিটির নিচে তার এবং ট্রাম্পের স্বাক্ষর রয়েছে বলে দেখা গেছে।

প্রায় ৮০০ শব্দের ১৪ দফার এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো চলমান যুদ্ধবিরতি আরও কার্যকর করা এবং হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিক বাণিজ্যিক চলাচল শুরু করা।

চুক্তি অনুযায়ী, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমাতে সম্মত হয়েছে। এর বিনিময়ে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পাবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে করা হয়েছে। চুক্তির ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমার আশা তৈরি হয়েছে।

এদিকে সংঘাতের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকা পালন করা পাকিস্তান জানিয়েছে, এই সমঝোতা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

চুক্তির আওতায় হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং দুই দেশের মধ্যে স্থায়ী সমাধানের জন্য পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

সূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT