ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

author
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ৬:০৫
ad003
মেহেরপুরের গাংনীর আড়পাড়া বাজারের সার ডিলার খোরশেদ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ দন্ড প্রদান করেন।

দণ্ডিত খোরশেদ আলম আড়পাড়া গ্রামের হাজি আয়নাল হকের ছেলে ও আরিফুল ইসলাম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, খোরশেদ আলম একজন সাব ডিলার। মুল ডিলারের কাছ থেকে সার উত্তোলন করে তা কৃষকদের মাঝে বিতরণ না করে কৃত্তিম সংকট সৃষ্টি করেন। বুধবার সে গাংনী থেকে সার উত্তোলন করে অন্যত্র মজুদ করার সময় স্থানীয়দের কাছে ধরা পড়েন। বিষয়টি কৃষি অফিসারকে জানানো হলে তিনি সরেজমিন পরিদর্শন করেন ও বিভিন্ন কাড়জপত্র যাচাই করে নানা অসঙ্গতি পান।

 বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ভ্রাম্যমান আদালতে কৃষি বিপনন আইন২০১৮ এর ১৯(৯) ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।

একই সময়ে অনঅনুমোদিত কীটনাশকের ব্যবসা করায় কৃষি অফিস সমস্ত কীটনাশক জব্দ করে নিয়ে আসেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT