ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে মে মাসে মামলা বৃদ্ধি, মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ৭:১৮
ad003
লালপুর থানায় এপ্রিলের তুলনায় মে মাসে বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্ত মামলার সংখ্যা  বৃদ্ধি পেয়েছে। পুলিশের প্রস্তুতকৃত মামলার তুলনামূলক বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে থানায় মোট ২৮টি মামলা রেকর্ড করা হলেও মে মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩টিতে। এর মধ্যে মাদক, নারী ও শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা এবং অন্যান্য অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে।

এপ্রিল মাসে অপমৃত্যুর মামলা ছিল ১১টি, যা মে মাসে কমে ৯টিতে নেমে আসে। তবে চুরি এবং অন্যান্য অপরাধ সংক্রান্ত মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মোট মামলার সংখ্যাও বেড়েছে।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এপ্রিল মাসে ৬২৪ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ২০ পুরিয়া , এবং ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মে মাসে উদ্ধার করা হয় ৫৮ পিস ইয়াবা, ৪৬০ গ্রাম গাঁজা এবং ২ গ্রাম হেরোইন।

লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শফিকুল ইসলাম জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT