ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা----

‘মাদক নিয়ন্ত্রণে আসামীর জন্য জামিন অযোগ্য আইন প্রণোয়নের দাবি’

author
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ৮:৩৯
ad003
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় ফুলবাড়ীতে মাত্রারিক্তভাবে বেড়ে যাওয়া মাদক নিয়ে উদ্বিগ্ন সৃষ্টি হয়। বক্তারা চোরাচালনের মধ্যে মাদককেই প্রধান্য দিয়ে মুল্যবান বক্তব্য রাখেন।

ফুলবাড়ী ইউএনও দিলারা আকতারের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলার বিএনপি নেতা লোকমান হোসেন, বিএনপিতো সামসুজ্জান হাসু, জামায়াতনেতা মাওলানা আব্দুল মালেক, এনসিপিনেতা নাজমুল ফেরদৌস লাভলু, চেয়ারম্যান শরীফুল ইসলাম সোহেল, চেয়ারম্যান হাছেন আলী, সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সাংবাদিক জাকারিয়া মিঞা, সাংবাদিক মোস্তাফিজার রহামান জাহাঙ্গীর, কাশিপুর বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার ইব্রাহীম প্রমুখ।

বক্তারা ফুলবাড়ীতে মাত্রারিক্তভাবে বেড়ে মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও সরকারিভাবে মাদকের বিরুদ্ধে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী আসামীর জন্য কমপক্ষে দুই থেকে পাঁচ বছর জামিন অযোগ্য নতুন আইন প্রণোয়নের জোড় দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT