ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার ইন্তেকাল

author
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ১০:০৭
ad003
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা জমিয়তের সহ-সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শায়খ ইকবাল হোসাইন এর পিতা প্রবীণ মুরব্বি হাজী রুছমত উল্লাহ (৯০) আর নেই। 

বুধবার (১৭ জুন) সকালে উপজেলা সদরের প্রথমরেখ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর অনেক সুনাম ছিল। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আছর প্রথমরেখ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। পৃথক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ মখলিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুনসহ বানিয়াচং ইসলামী নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আবুল কাশেম।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম হাজী রুছমত উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT