ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ১০:৩৭
ad003
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৬৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ৯৩ জনের এবং সন্দেহজনক হামে মারা গেছেন ৫৭৩ জন।

এছাড়া একই সময়ের মধ্যে সারাদেশে মোট ৯০ হাজার ৪৩ জনের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT