হাকালুকিতে বজ্রপাতে নিহত ৩ জেলের জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা ১৫ মিনিটে রাজনগর উপজেলার কামালপুরে নিহত সাবিরের প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে রাত সাড়ে ১১টায় একই গ্রামের আপন দুই ভাই হামিদ মিয়া ও কাবিল মিয়ার জানাজা সম্পন্ন হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাগমারা এলাকায় বড়শি দিয়ে মাছ শিকার করে বিক্রি করার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন তারা। ঘটনাস্থলে হামিদ ও সাবির মারা যান। এসময় নৌকা থেকে ছিটকে জলের তলে হারিয়ে যান কাবিল মিয়া।
পরে ফেঞ্চুগঞ্জ থানা ও রাজনগর থানা ও ডুবুরিদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর কাবিলকে জলের তলা উদ্ধার করা হয়।
নিহতদের জানাজায় অংশ নেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও অত্র এলাকার বাসিন্দা মোঃ ইয়ামীর আলী, স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমেদ চৌধুরী, সৈয়দ আবুল কালাম আজাদ, ডাঃ আব্দুল আলিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় জনসাধারণ।