ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুলিয়ারচরে একদিনে ৬ আসামী গ্রেফতার করল পুলিশ

author
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ সকাল ৬:০৯
ad003
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিনের নেতৃত্বে এস.আই সুজন বিশ^াস ও তার সংগীয় ফোর্সরা একদিনেই বিভিন্ন মামলার ০৬ (ছয়) আসামীকে গ্রেফতার করার পর আজ বৃহস্পতিবার কোর্টে পাঠালেন। 

মাদক ব্যবসায়ী মঞ্জিল মিয়া (৬৫), মোঃ আনোয়ার হোসেন (৪৮) সহ ভ্রাম্যমান আদালতের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী কালাম মিয়া মাদক মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাসেল মিয়া উরফে লেবা (৩৫) চুরি মামলার ওয়ারেন্ট ভ‚ক্ত আসামী রইছ উদ্দিন (৪০) ও আজিজ মিয়া (২৫)। 

থানা সূত্রে জানা যায়, মঞ্জিল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে ৬ টি মামলা, আনোয়ারের বিরুদ্ধে ২টি ডাকাতি ও চাঁদাবাজিসহ আরও দুটি মামলা রয়েছে। মঞ্জিল মিয়া ও আনোয়ার হোসেন এর নিকট থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করেছে থানা পুলিশ। মঞ্জিল মিয়া উপজেলার পূর্ব গাইলকাটার মৃত মুর্শিদ মিয়ার ছেলে , আনোয়ার হোসেন জয়নাল আবেদীনের ছেলে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT