ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি বদলায়নি : ডা: শফিকুর রহমান

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ সকাল ১০:১১
ad003
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা অতীতে নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকের শুধু হাত বদল হয়েছে। অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি বদলায়নি। 

আজ শুক্রবার (১৯ জুন) মহানগর জামায়েত ইসলামের আয়োজনে অক্টোঅফিস কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বক্তব্যে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নায়েবে আমীর আরো বলেন, যারা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পেটের দায়ে ভিক্ষা করা জায়েজ হতে পারে কিন্তু চুরি, ছিনতাই অন্যের হক নষ্ট করা সর্বদায় হারাম। 

এ সময় নায়েবে আমীর দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার যে কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না মন্তব্য করে বলেন জোরপূর্বক শাসনব্যবস্থা চালানোর চেষ্টা করা হলে জনগণই তার বিরুদ্ধে হিমালয়ের মতো প্রতিরোধ গড়ে তুলবে।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকদের বসিয়ে একদলীয় শাসনের পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতিহাস সাক্ষ্য দেয়, একদলীয় শাসন কখনো দীর্ঘস্থায়ী হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

তিনি বলেন, সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার রাজনৈতিক সংস্কৃতি অতীতে আওয়ামী লীগ চালু করেছিল। এখন সেই একই ধারা অব্যাহত থাকলে জনগণ তা গ্রহণ করবে না। তরুণ প্রজন্ম বিভাজনের রাজনীতি নয়, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব দেখতে চায়।

বাজেট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বড় বাজেট দেওয়া সরকারের দায়িত্ব, তবে সেটি সঠিকভাবে বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। অতীতে যেভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হয়েছে, সেই পথ থেকে সরকারকে সরে আসতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না।

নারায়ণগঞ্জের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ ছিল দেশের শিল্প রাজধানী। কিন্তু নানা কারণে সেই গৌরব ক্ষুণ্ন হয়েছে। শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে এনে নারায়ণগঞ্জকে আবারও তার হারানো অবস্থানে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি। 

রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ এখন অনেক সচেতন। তারা কথার চেয়ে কাজের মূল্যায়ন করে এবং দেশের স্বার্থে সৎ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রত্যাশা করে। 

সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে জামাতে আমীর বলেন, জনগণের অধিকার আদায়ে একজন সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ববান নেতৃত্বের প্রয়োজন। তাই নারায়ণগঞ্জকে গড়ে তুলতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। এসময় তিনি নগরীর ২৭ টি ওয়ার্ডে যোগ্য প্রার্থী সহ সিটি কর্পোরেশনে মেয়র পদে নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামী আমীর মাওলানা আব্দুল জব্বার কে সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT