ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছাত্রলীগের সভাপতি হৃদয় আহমেদকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ছাএলীগ নেতা হৃদয় আহমেদ (২৯) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মো. দুলাল মিয়ার ছেলে ও বিজয়নগর উপজেলা ছাত্রলীগ সভাপতি।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে বিজয়নগর থানার উপপরিদর্শক (এস আই) মাহবুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে হৃদয় আহমেদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার যায়যায়দিন প্রতিনিধিকে বলেন, গ্রেপ্তারকৃত ছাএলীগ নেতা হৃদয় আহমেদ কে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে , গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।