ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

author
গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ দুপুর ৩:১২
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  মোঃ মাহিম শেখ(১৪) নামে  এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিম ঐ গ্রামের মোঃ নয়ন শেখের ছেলে ও  পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

পাগলা থানা পুলিশ,স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিশ্বকাপ খেলা শুরুতে বাড়ির উঠানে আম গাছে একটি কাঁচা বাঁশে ব্রাজিলের পতাকা টাঙায় ফাহিম । বাঁশটি হেলে পড়ায় শুক্রবার বিকেলে আম গাছে উঠে । এ সময় পাশে থাকা ৩৩ কেভি বিদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্রাজিল সমর্থক ।

পরে তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT