ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে : বিধান কুমার বিশ্বাস

author
পাংশা প্রতিনিধি

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ বিকেল ৪:০৩
ad003

মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই এক সাথে কাজ করতে হবে নির্বাচন আসলেই কিছু কথা আসবেই তবে মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। 

আগামী নির্বাচনে আমি চেয়ারম্যানে দাড়াব আমি আপনাদের কাছে ভোট চাইতে আসব, তবে বর্তমানে মাদক সেবী, মাদক বিক্রেতা, একসাথে হয়ে ইউনিয়নের মধ্যে যারা চুরি ছিনতাই করে অশান্তি সৃষ্টি করছে তাদের থেকে সাবধানে থাকতে হবে 

আমরা কোন অন্যায় করব না অন্যায়কে সহ্য করব না। আমরা প্রতিবাদ করব। আমাদের নেতা রাজবাড়ী -২ আসনের এমপি হারুন অর রশীদের নির্দেশনা কোন প্রকার মাদকের সাথে আপোষ করার সুযোগ নেই। মাদককে না বলতেই হবে।

কলিমহর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি বিধান কুমার বিশ্বাস।

শুক্রবার ১৯শে জুন বিকাল ৫ ঘটিকায় কলিমহর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT