ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক বনিক

প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮
ad003
প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য কমিটিতে মো: আশিকুর রহমান তুহিন সভাপতি ও অ্যাডভোকেট মনিরুজ্জামান খান বনিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

আজ শুক্রবার (১৯ জুন) সকাল ১০ টায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়েছে। 

অ্যাডভোকেট মাসুদ রুমির সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব- উল-আলম, বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT