ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জালকুড়ি এলাকায় প্রাইভেটের ধাক্কায় সিএনজি থেকে ছিটকে ওভারপাসেট নিচে পড়ে সিনথিয়া রহমান হুময়াইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালক সহ আরো ৪ জন আহত হয়। শুক্রবার রাতে জালকুড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিহত শিশুর পিতা আশিকুর রহমান শামীম, মা সানজিদা এবং ছোট ভাই আয়মান। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সিএনজি চালকের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, চাষাড়া হতে সাইনবোর্ডগামী জালকুড়ি ওভারপাসে উপরে একটি চলন্ত একটি সিএনজিকে একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেন।
এতে মুহুর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে সিএনজিতে থাকা চার সদস্যের একটি পরিবারের এক শিশু সিএনজির দরজা ভেঙ্গে ওভারপাস থেকে ছিটকে নিচে পড়ে ঘটনা স্থলে এক শিশুর মৃত্যু হয়। এছাড়াও সিএনজিতে থাকা ড্রাইভার সহ চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা প্রাইভেটকারের ভেতর থাকা দুজনকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করে । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান বলেন, প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়াও চালকসহ চারজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সিএনজি ও প্রাইভেটকার জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।