ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ

author
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ সকাল ৭:৫১
ad003
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) উদ্যোগে রাজশাহীর মোহনপুরে স্বপ্নসারথি কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এক দিনব্যাপী হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ জুন) ব্র্যাকের মোহনপুর এরিয়া অফিসের হল রুমে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার স্বপ্নসারথি কিশোরীরা অংশগ্রহণ করেন।

ব্র্যাক মোহনপুরের এরিয়া ম্যানেজার (দাবি-এসএসএফ) জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেলপ কর্মকর্তা জয়নাল আবেদিন জনির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. হুমায়ন কবির (সবুজ)।

প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, সঠিক সময়ে টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচর্যার বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী কিশোরীদের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

এসময় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক মোহনপুর উপজেলা শাখার সিও (সেলপ) তানজিমা আক্তার।

প্রশিক্ষণে উপজেলার ১০টি গ্রামের মোট ৩৩ জন স্বপ্নসারথি কিশোরী অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে হাঁস-মুরগি পালনকে আয়বর্ধক কর্মকাণ্ড হিসেবে গ্রহণ করে নিজেদের পাশাপাশি পারিবারিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT