ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নিজস্ব অর্থায়নে মোগড়া উচ্চ বিদ্যালয়ে সাইন্সল্যাব উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকালে মোগড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে সাইন্স ল্যাবের উদ্বোধন করেন কসবা- আখাউড়া সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়ে সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান। রহমান ফাউন্ডেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার মালামাল সাইন্স ল্যাবের দেওয়া হয়। সাইন্স ল্যাব উদ্বোধন উপলক্ষে মোগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুশফিকুর রহমান এমপি বলেন ছাত্র ছাত্রীরা সাইন্স ল্যাব ব্যবহার করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে ডাক্তার ইন্জিনিয়ারসহ মূল্যবান মানব সম্পদ সৃষ্টি হবে।
মোগরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: নিহার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা- আখাউড়া সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়ে সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারপারর্সন ও মুশফিকুর রহমান এমপি'র মেয়ে মেহভীন রহমান , বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক মো: আশফাক জামিল রহমান তাপস। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সদস্য খন্দকার মো বিল্লাল হোসেন, জেলা বিএনপি সাবেক সহসভাপতি নাছির উদ্দীন হাজারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি কফিলউদ্দিন মাহমুদ, যুবদল নেতা আসসাদিক ভূইয়া গালিব, মামুন আহমেদ প্রমুখ।