ঠাকুরগাওয়ের পীরগঞ্জের গোয়াগাঁও ৭ নং পৌর ওয়ার্ড আয়োজিত সিজন-২ অন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া টুর্নামেন্টের সভাপতি জেলা সরকার সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর যুবদলের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নসরতে খোদা রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশামুল হক মিম, সাংবাদিক বুলবুল আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নূরে আলম সিদ্দিক কনক, ছাত্রনেতা শিহাব সহ অনেকেই।
টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় ৩ নং খনগাঁও ইউনিয়ন পরিষদ দল ১০ নং জাবরহাট দলকে ৩ গোলে ও পৌরসভার ৩ নং রঘুনাথপুর ওয়ার্ড ৫ নং পালিগাও ওয়ার্ডকে ২ গোলে পরাজিত করেছে।