ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কাহারোলে কৃষি প্রণোদনার উদ্বোধন

কৃষকদের হাতে বিনা মূল্যে বীজ ও সার তুলে দিলেন এম পি মনজুরুল ইসলাম

author
কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ দুপুর ১২:৫৯
ad003
দিনাজপুরের কাহারোল উপজেলায় ২০ জুন শনিবার বিকেলে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোপা আমন চাষে উন্নত জাতের উফশী বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার সরবরাহের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পেতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।

এ সময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ জাহিদুর রহমান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা শামীমা পারভীন রনি,  উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক সহ  উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচরী,  জনপ্রতিনিধি এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। 

বক্তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে আরও উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT