ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

author
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ দুপুর ১:৫৮
ad003
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের সংস্কার ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২০ জুন) ​মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

​উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের এই সংস্কার ও আধুনিকায়নের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। আগামীতেও এলাকার সার্বিক উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপি'র সভাপতি  ​মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক ​মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ​মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ​মোঃ আয়নুল হক মন্ডল।

সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুনুর রশিদ সরকারের সভাপতিত্বে ​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে কবরস্থানের উন্নয়ন ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT