ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ : সেমিফাইনাল ২০ জুন

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ দুপুর ২:৪৪
ad003
যুক্তির সমিরণে প্রাচ্যের ডান্ডি ও মেধা চর্চার প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী ‘উপজেলা বিতর্ক উৎসব’-এর ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ভেন্যুতে মোট ২৪ টি বিতর্ক প্রতিযোগিতায় মুখোমুখি হন।

উৎসবে উপজেলার মোট ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক দুই পর্যায়েই প্রতিযোগিতা চলছে। আগামী ২০ জুন সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। 

৮ দিনব্যাপী এ বিতর্ক উৎসবের পর্দা নামবে আগামী ২২ জুন। পরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবিষয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা এসএম ফয়েজ উদ্দিন জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও বক্তৃতার দক্ষতা বাড়ানোই এই উৎসবের মূল লক্ষ্য। মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ করে দিতেই এ আয়োজন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT