ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি

চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিমউদদীন

author
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ভোর ৪:৫৬
ad003
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় অবস্থিত রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। 

শনিবার (২০ জুন) সন্ধ্যায় তিনি মসজিদটি পরিদর্শনে যান।পরিদর্শনকালে এমপি জসিম উদ্দিন আহমেদ মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং মসজিদের সার্বিক খোঁজখবর নেন।

​এ সময় মসজিদের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে তিনি ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় তিনি জানান,এই অনুদান মূলত মসজিদের সংস্কার কাজ,জানাজার নামাজের মাঠ ভরাট এবং মাঠের চারপাশ দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে। দ্রুতসময়ে এই অর্থ বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর যথাযথ নিয়মে আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেন।

​এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার, সিরাজুল ইসলাম, মোঃ শহীদ, হামিদ খান, সাইফুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সিরাজুল হক, ফজল করিম, বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মাওলানা আজিজুর রহমান, রহমত আলী মাঝী, মোহাম্মদ দেলোয়ার, রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মোঃ হোসাইন, মোজাম্মেল হক তালুকদার, মোহাম্মদ ছাদেক, আব্দুল মজিদ, শাহ আলম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ লোকমান সওদাগর, মোহাম্মদ ওয়াহেদ সওদাগর, কামরুদ্দীন নূরী, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, প্রভাসী জসিম, প্রবাসী ফরিদ, শাহনেওয়াজ সোহেল, তারেক, মোহাম্মদ ফকির, মোহাম্মদ বাছা, জাহেদ, আক্কাস, আবু সহেল এসকান্দর, শিবলু, ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT