ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জায়মা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ সকাল ৮:৫৩
ad003
প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে। 

শনিবার (২০ জুন) রাতে আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রিফাতুল ইসলাম তারেক পৃথক দুটি অভিযোগ দেন। 

অভিযোগে উল্লেখ করেন, ‘সাবিদুল ইসলাম সিয়াম’ (ইংরেজিতে) নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।’

এদিকে, সাবিদুল ইসলাম সিয়াম এর ফেসবুক আইডিতে ব্যক্তিগত তথ্যের জায়গায় আখাউড়া আজমপুর উল্লেখ আছে। 

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম  বলেন ২টি অভিযোগ পেয়েছি।  বিষয়টি তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  আইডি এবং নাম ঠিকানা যাচাই করে সঠিকতা  পাওয়া গেছে। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT