ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম স্কুল মাঠে স্টেজ নির্মাণ

author
ঝিকরগাছা যশোর প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ সকাল ১০:৪৬
ad003
যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান  বিএম হাইস্কুল মাঠে দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী।

রবিবার (২১ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই স্টেজ নির্মাণকাজের উদ্বোধন করেন। তিনি বলেন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে। এই স্টেজ নির্মিত হলে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক নাজমুল আলম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএম হাইস্কুলের অভিভাবক সদস্য মুরাদুননবী মুরাদ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান মুন্না, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম স্কুল মাঠে আধুনিক ও দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে। স্থানীয় খেলোয়াড়, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা মানুষ উপকৃত হবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT