ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

author
সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ সকাল ১১:০২
ad003
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। 

আজ রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। একই আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে হজরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে দানের তিনটি বড় ডেগ সিলগালা করে জেলা প্রশাসন। এ সময় নতুন করে দানবাক্সও বসানো হয়। পাশাপাশি নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োজিত করা হয়।

এ ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৮টার দিকে একদল মাজারভক্ত বিক্ষোভ করেন এবং জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি করেন। এ সময় প্রশাসনের ব্যবস্থাপনায় দানবাক্স স্থাপনের বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

এর তিনদিন পর রোববার সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। তবে তার প্রত্যাহারের বিষয়ে আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT