ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

author
সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ সকাল ১১:৪০
ad003
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, পরিবেশের উপরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (২১জুন) প্রানের খোঁজে বিশ্বময় এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

প্রানের খোঁজে বিশ্বময় এর সভাপতি  ও রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ এর  বাংলা বিভাগের সহকারী অধ্যাপক  লায়লা ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ​হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ   অধ্যাপক আব্দুল হামিদ সরকার,  সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  তুহিন আলম,  জাতীয় পুরস্কার প্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT