নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে নারায়ণগঞ্জ জেলা যুব দলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবকে আটক করেছে (ডিবি) পুলিশ।
রবিবার (২১ জুন) দুপুরে ঢাকা মহানগর ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
পরে আটক সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি বলেন চাঁদাবাজির অভিযোগে সজিবকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে।