ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

author
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ সকাল ৫:৫৭
ad003
কার্যক্রম নিষিদ্ধ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মোহাম্মদ তুহিন জীবননগর উপজেলার মিনহাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT