ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে আইএফআইসি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ, ৩০ কৃষক পেলেন ৪৫ লাখ টাকা

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ সকাল ১০:৪৬
ad003
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ঋণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। 

সোমবার (২২ জুন) উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আইএফআইসি ব্যাংক পিএলসির মৌলভীবাজার জেলা শাখা, জুড়ী শাখা ও শ্রীমঙ্গল শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইনুল মোস্তফা এবং সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি, মৌলভীবাজার জেলা শাখার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মুক্তা।

অনুষ্ঠানে বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং জাতীয় উন্নয়নে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সহজ শর্তে ও সময়োপযোগী কৃষি ঋণ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকিং খাতের অবদানের বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ৩০ জন কৃষকের মাঝে মোট ৪৫ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির জুড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমির আল মামুন, শ্রীমঙ্গল শাখার শাখা ব্যবস্থাপক চৌধুরী মুহাম্মদ জিহান ফেরদৌস, মৌলভীবাজার শাখার অফিসার (মার্কেটিং) জাকির হোসেন, মৌলভীবাজার জেলা শাখার অফিসার (এলপিএম) মোঃ ইমরান হোসেন, শ্রীমঙ্গল কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, ৫ নং কালাপুর ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, ঋণগ্রহীতা কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT