ফেনীর পরশুরাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ জুন) বেলা ১১ টায় উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায়, সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান, মাদক ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার (২২ জুন) অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর,বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, বিলোনিয়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন মজুমদার, ফেনী জজ কোর্টের এপিপি আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদ,বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, বিজিবির কেতরাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র ভৌমিক, চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আইয়ুব প্রমুখ।
সভায় সাম্প্রতিক সময়ে মাদক ও চোরাচালান আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে প্রশাসন ও জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে ইউএনও বলেন, প্রত্যেকটি সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে। পরশুরাম যেহেতু তিন দিকে ভারত বেষ্টিত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি তৎপর হতে হবে।