ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় হল সুপারসহ ২ জন গ্রেপ্তার

author
রামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ সকাল ১১:১৬
ad003
লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় আবাসিক হল সুপারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২২ জুন) রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. সেলেমান, পিএসআই প্রান্ত ভঞ্জ, এএসআই মো. ইলিয়াছ, এএসআই মো. মহিউদ্দিনসহ থানার একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ জানায়, রামগঞ্জ থানার মামলা নং-১৩/১০৪, তারিখ ১৮ জুন ২০২৬, ধারা ৩০২/৩৪/১০৯ দণ্ডবিধি অনুযায়ী দায়ের হওয়া হত্যা মামলায় ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল সুপার ও সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম (৪৮) এবং এজাহারভুক্ত সন্দিগ্ধ আসামি মো. সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহি (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ জুন রামগঞ্জ উপজেলার ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় তার পিতা জিয়া উদ্দিন বাদী হয়ে অধ্যক্ষসহ ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT