ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো পরিদর্শন

জরুরি সংস্কারের নির্দেশ

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ সকাল ১১:৫৭
ad003
মৌলভীবাজারের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিতকরণের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তাঁর উদ্যোগে সোমবার এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার; সিভিল সার্জন, মৌলভীবাজার; গণপূর্ত বিভাগ, মৌলভীবাজারের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনে হাসপাতালের কিছু অংশে অবকাঠামোগত সমস্যা পরিলক্ষিত হয়। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ড ও ফ্লোরের দেয়ালের প্লাস্টার খসে পড়া, কয়েকটি স্থানে দরজা, জানালা ও গ্রিলের অকার্যকারিতা এবং শিশু ওয়ার্ডের ছাঁদ ও জরুরি অপারেশন থিয়েটারসহ কিছু স্থানে পানি চুইয়ে পড়ার ঘটনা উল্লেখযোগ্য। এসব সমস্যার কারণে রোগীসেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। 

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিষয়টি গুরুত্ব সহকারে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জরুরি মেরামত, সংস্কার ও রংকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তাঁর এ উদ্যোগকে স্থানীয়ভাবে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT