ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

author
রাজস্থলী প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ দুপুর ১২:৪২
ad003
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি রক্ষা, অপরাধ দমন এবং জনগণের শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নোমান,  সমাজ সেবা কর্মকর্তা লিছা চাকমা, যুবউন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,  রাজস্থলী   থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই জয়নাল আবেদীন, সাংবাদিক আজগর আলী খান, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান, সহ সভাপতি চাথোয়ামং মারমা, হাবীবুল্ল্যা মিজবা সহ বিভিন্ন রাজনৈতিক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

সভা শেষে উপজেলার শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT