ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে একাট্টা হয়ে ইউপি নির্বাচনে কাজ করার শপথ নিলেন বিএনপির আগ্রহী প্রার্থীরা

author
মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ দুপুর ২:৪৫
ad003
আসন্ন ইউপি নির্বাচনে যশোরের মণিরামপুরে বিএনপির দলীয় সিদ্ধান্তের একক প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে কাজ করার শপথ নিলেন আগ্রহী প্রার্থীরা। উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা এ শপথ নেন। দলকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কঠোর অবস্থান নিয়েছেন দলটির ন্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। 

এরই ধারাবাহিকতায় উপজেলার প্রতি ইউনিয়নে কর্মী সভার মাধ্যমে দলকে শক্তিশালী ও আসন্ন ইউপি নির্বাচনে একাধিক আগ্রহী প্রার্থীকে বিএনপির দলীয় সিদ্ধান্তের একক প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে কাজ করার শপথ করান উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

জানাযায়, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির তৃণমূল থেকে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দ্বিধাবিভক্তি হয়ে পড়েন। গ্রুপিং-এ দলটি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্থের সম্মুখীন হচ্ছিল বলে অনেকেই মনে করেন। 

গত ৩ জুন যশোর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে উভয় পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে একটি কর্মী সভা হয়। সভায় দলকে শক্তিশালী ও আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতি ইউনিয়নে একাধিক প্রার্থীরোধে নানা সাংগঠনিক কর্মসূচী হাতে নেওয়া হয়। ইতোমধ্যে ইউনিয়নে ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। কর্মী সভায় স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলকে শক্তিশালী ও আসন্ন ইউপি  নির্বাচনে দলটির সিদ্ধান্তের একক প্রার্থীর পক্ষে কাজ করতে শপথ করানো হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী রোধে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করার জন্য সাংগঠনিকভাবে এই সভাসমাবেশ করা হচ্ছে।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আাদুজ্জামান মিন্টু জানান, দলকে শক্তিশালী এবং নেতাকর্মীদের দলীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় করতে প্রতি ইউনিয়নে কর্মী সভা করা হচ্ছে। এ সভা পরবর্তিতে ওয়ার্ড পর্যায়ে অনুরুপভাবে করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT