ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার থানার পুলিশের বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অভি হক মানিক বাবু। তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে।
এদিকে অভিযান চালিয়ে উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি হাসনাত রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বীরপাশা গ্রামের অহিদ মিয়ার ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বিজয়নগর থানার মামলা নং-১০, তারিখ ২৭ আগস্ট ২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি।
মামলাটি দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার যায়যায়দিন প্রতিনিধিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।