ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত

author
বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ সকাল ৮:৫৯
ad003
হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে অনেকে রক্ষা পেয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে ওই সড়কের ক্রস রোডে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্য ইসমাইলকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য বন্দিদেরকে জেলা কারাগারের ভেতরে চিকিৎসা দেয়া হয়েছে। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরের ভেতর ঢুকে যায়। 

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। 

জানা যায়, হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্ট থেকে প্রিজন ভ্যানে করে মহিলাসহ ৩০ জন বন্দিকে কারাগারে নিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। বৃষ্টি থাকায় উল্লেখিত স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।তখন ঘন্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT