ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে জাতীয় ভিটামিন-'এ' প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

author
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ সকাল ৯:৪৩
ad003
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ইউএইচও ডা. শামীমা আক্তারের সভাপতিত্বে মেডিক্যাল টেকনোলজিস্ট জিল্লুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ,সাংবাদিক শেখ জোবায়ের জসিম,শেখ শিব্বির আহমেদ, বানিয়াচং এনটিভির বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমুখ।

 মূলপ্রবন্ধ উপস্থাপন করেনহাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপম দাস। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার হাদি, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম।

আমাগী ২৮ জুন একযোগে সারা দেশের ন্যায় বানিয়াচং উপজেলায় ৩৬০ টি সাব-স্টেশনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ৭ হাজার ৫২০ লক্ষমাত্রায় একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৫৮,০১৭ লক্ষমাত্রায় একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওযানো হবে। 

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মি সহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT