ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে, অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোস্তফা এমরান হোসেন।
অত্র উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইমরান ভূঁঞা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম প্রমুখ।
অতিথিরা বলেন,সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায়, সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তার প্রতিফলন। তারা কৃষকদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ রানা তার স্বাগত বক্তব্যে বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মত এবারও সার, বীজ এবং গাছের চারা বিতরণের মাধ্যমে সারা দেশের ন্যায় আখাউড়ার কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান,উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আনিছুর রহমান,উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোঃ মনিরুজ্জামান সহ উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।