ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ দুপুর ৩:২৮
ad003
নোয়াখালীতে আগামী ২৮ জুন আগামী জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের আওতায় ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

মঙ্গলবার নিজ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন  ডা: মো: আনোয়ার হোসেন এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের আওতায় নোয়াখালীতে ৬ -১১ মাস বয়সী ৬৪ হাজার ২৮৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫ লাখ ১২ হাজার ৩৫৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

ক্যাম্পেইন সফল করে তুলতে জেলার ৯১টি ইউনিয়ন ও দুই পৌরসভায় ২ হাজার ২৭৭টি অস্থায়ী কেন্দ্র ও ১১টি স্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে ৪ হাজার ৫৫৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন বলেন, ক্যাম্পেইন সফল করতে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ মন্দির সর্বত্র ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
দুর্গম চর ও দ্বীপের শিশুদের এ ক্যাম্পেইনের আওতায় আনতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সারওয়ার উদ্দিন সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT