ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

author
দৌলতপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ দুপুর ৩:৩৩
ad003
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে   মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। 

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১২ টায় দৌলতপুর উপজেলা   শহরের কলেজ রোড বিএনপি'র দলীয় কার্যালয়ের  সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক,বাজার, উপজেলা পরিষদ  প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের   সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দরা।

এতে বক্তব্য রাখেন উপজেলা  বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির সাবেক তোর মতিন মাস্টার,জেলা বিএনপি'র আহবায়ক কমিটির   সদস্য হামিদুর রহমান দুলাল,  বাংলাদেশ জাতীয়তাবাদী  ওলামা দলের কমিটির  কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির   সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা কৃষকদলের সভাপতি প্রভাষক আবু সাঈদ মুসা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোনাই, জেলা  কৃষক  দলের সহ-সভাপতি  এটিএম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আরফান আলী প্রধান,বাচামারা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো : ইউনুস শেখ , জিয়নপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফারুক বিশ্বাস। এদিকে পৃথকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ এর সন্ত্রাসী কার্যক্রম অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে  বিক্ষোভ   মিছিল করেছে ও মোটরসাইকেল মহড়া দিয়েছে উপজেলা যুবদল।  দৌলতপুর বিএনপি কার্যালয় সামনে  থেকে , শুরু করে , উপজেলার,, রোড থানা বাজার হসপিটাল,, সব জায়গায় প্রদক্ষিণ করে,, বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব মোঃ আব্দুস সালাম। এদিকে পৃথকভাবে  উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে   বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ বাজার প্রদক্ষিন শেষে  বাজারে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সভা  অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT