ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

author
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ দুপুর ৩:৩৪
ad003
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ৯ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার  (২৩ জুন) দুপুর ১টার দিকে সিংড়া ইউনিয়নের আফসারাবাদ কলোনি কওমি মাদ্রাসা প্রাঙ্গণে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন।

আয়োজকরা জানান ,এ কর্মসূচির আওতায় উপজেলার সিংড়া ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন,প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হক সরকার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আফসারাবাদ কলোনি কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT