ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টিকেট না পেয়ে ট্রেনের ছাদে করে ভ্রমণ, ব্রিজের ধাক্কায় ঠিকাদারের মৃত্যু

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ দুপুর ৩:৪২
ad003
টিকেট না পেয়ে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর  পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ভ্রমণ করার সময় ব্রিজের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম-(২৬) নামে এক যুবক। তিনি পেশায় একজন ঠিকাদার।

মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আরিফুল ইসলাম জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের সরকার বাড়ির মোঃ আজিজুল ইসলামের একমাত্র ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন এবং “ইলেকট্রনিক প্লাস” নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে জড়িত ছিলেন।

পরিবারের লোকজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি কাজের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার পিটিআই স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন আরিফুল ইসলাম। পরে টিকেট না পেয়ে তিনি আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে যাত্রা করেন।  ট্রেনটি পথে ভৈরবে এসে পুরাতন রেলব্রিজের কাছে পৌঁছালে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করলে আহত আরিফুল ইসলামকে দ্রæত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ছাদে ভ্রমণের সময় ব্রিজের লোহায় আঘাত পেয়ে আরিফুল ইসলামের মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT