ব্রাহ্মণবাড়িয়ায় অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভ‚ত রাজনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নেতৃত্বে জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতিকে এগিয়ে নিতে যুবদল সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতা করছে। দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে দেশব্যাপী যুবদল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে।
এর আগে সোমবার রাতে জেলা যুবদলের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মোটর সাইকেল শোভাযাত্রা (শোডাউন) অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।